ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মান্দায় আমবাগান থেকে পরিত্যক্ত ১৮টি ককটেল উদ্ধার

নওগাঁর মান্দায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।


মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলে এলাহি সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑